বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে তিন মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৮:৫৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর রহস্যজনক কারনে একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শিকারপুর বন্দরের প্রত্যক্ষদর্শী একাধিক বাসিন্দারা জানান, শুক্রবার রাত এগারটার দিকে শিকারপুর বন্দরের উত্তর পাশের মসজিদ-মাদ্রাসা সংলগ্ন একটি বাগান থেকে লঞ্চের ভ্রাম্যমান হকার সোহাগকে দশ পিচ ইয়াবা ও গাজাসহ আটক করে থানা পুলিশের এসআই জিএম আনিসুজ্জামান। পরবর্তীতে আটককৃত সোহাগের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় মাদক ব্যবসায়ী কালাম ও সোহেলকে আটক করা হয়। এক পর্যায়ে রাতেই রহস্যজনক কারনে মাদক ব্যবসায়ী সোহেলকে ছেড়ে দিয়ে শনিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সোহাগ ও কালাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে জানতে উজিরপুর মডেল থানার এসআই জিএম আনিসুজ্জামানের ০১৯১১১৩২১৩২ নম্বরে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহাবুবুর রহমান জানান, সোহাগ ও কালাম নামের দুইজনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে কাউকে ছেড়ে দেয়ার বিষয়টি আমার জানা নেই।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর