শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ডাকাতের গুলিতে নিহত রামুর জনপ্রিয় কন্ঠ শিল্পী জনি 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ১২:১০ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো:
ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের গুলিতে নিহত চট্টগ্রাম  আঞ্চলিক  ও আধুনিক গানের জনপ্রিয় কন্ঠ শিল্পী  জনি দে রাজ। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭ টায় ওই সড়কের ঈদগাঁও হিমছড়ি নামক ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি দে রাজ  (১৮) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে’র ছেলে। জনি দে রাজ এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আগের রাতে  একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি দে। পথিমধ্যে ডাকাতরা তাকে বহনকারী সিএনজি গাড়ি থামানোর চেষ্টা করে।
গাড়িটি দ্রুত বেগে চালালে ডাকাতদল গাড়িটি লক্ষ্য করে গুলি চালায় এবং গাড়ি থামানোর পরে এলোপাতাড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে জনি দে গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাঁওয়ের বেসরকারি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর ঈদগাঁও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর