শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিরাজগঞ্জের ৩০৫০ কেজি সরকারি চাল উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৮ মে, ২০২০, ৫:৪৬ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রাম থেকে সরকারি ত্রান বিতরণের ৬১ বস্তায় ৩ হাজার ৫০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৮মে) দিবাগত রাত দুইটার দিকে এ চাল উদ্ধার করা হয়। ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, রাত সাড়ে বারোটার দিকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিলো।

এসময় ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে সরকারি চালের বস্তা দেখে চাল বোঝাই ভ্যানগুলো আটকে রেখে পুলিশ ও ইউএনওকে জানালে প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে চাল গুলো জব্দ করেন।

এবিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো কোথায় থেকে এলো, আর যাচ্ছিলো কোথায় সে ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর