সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

চৌহালীতে শান্তি সংঙ্গ ক্লাবের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৫:০৬ অপরাহ্ন

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শান্তি সংঙ্গ ক্লাবের শুভ উদ্বোধন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।

মঙ্গলবার সন্ধায় খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের বাবলাতলা ক্লাবের অস্থায়ী কার্যালয় ক্লাবের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম সিকদারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব হযরত মাও: মোঃ রুহুল আমিন, ডেইলী সান পত্রিকার চৌহালী প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহমুদুল হাসান,ওয়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মতিন,সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ঠান্ডু,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

শান্তি সংঙ্গ ক্লাবে মোঃ আক্তারুজ্জামানকে সভাপতি ও মোঃ মাসুম সিকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সরকার,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও চৌহালী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহমুদুল হাসানকে সদস্য করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর