বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় পূর্বশক্রুতার জেরে এক সংর্ঘষে মহিলা সহ আহত ৫ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৭:৩২ অপরাহ্ন

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলায় পূর্ব শক্রতার জেরকে কেন্দ্র করে এক সংর্ঘষে মহিলাসহ আহত ৫ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-গোলজার হোসেন(৪২), আলামিন(১৯), রেবেকা খাতুন(৩২), রুবিয়া খাতুন(৩৫), সুমন(২১)। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৪ অক্টোবর) চাঁদভা সঞ্জয়পুর ক্লাবপাড়া বাজারে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর ক্লাবপাড়া গ্রামের আকবর মোল্লার জানাজা শেষে মাটি দিয়ে বাড়ীতে আসছিলেন গোলজ্রা হোসেন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা রঞ্জু, মওলা, ইকরাম সোনাই, শাহীন, রাব্বি গং লাঠিশোঠা, জিআই পাইপ, লোহার রড, কাঠের বাটাম দিয়ে এলোপাথারি ভাবে গোলজার হোসেন বেধরক মারপিট করতে থাকে। একপর্যায় তার পরিবারের আলামিন, সুমন, রেবেকা, রুবিয়া এগিয়ে আসলে তাদেরকে বেদম মারপিট করে গুরুতর আহত করা হয়।

পরে ক্লাবপাড়া বাজারের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর