বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নাগরপুরে আন্তজেলার ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৭:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে আন্তজেলার ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মামুদ নগর ইউনিয়নের ভাতশালা বাজার থেকে ৪০ পিছ ইয়াবা ও নগদ ৩ হাজার টাকা সহ তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, কুড়িগ্রাম জেলার রৌমারি থানার বাটকামারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও পাখিউড়া গ্রামের আরছপ আলীর ছেলে মো. আ. রশিদ (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, আন্তজেলার ২ মাদক ব্যবসায়ী ঢাকা শহর সহ বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসার নের্টওয়াক গড়ে তুলেছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশের উপ-পরিদর্শক এস আই আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় এ এস আই মো. রাসেল মিয়া ও খন্দকার আনিছুজ্জামান কে সাথে নিয়ে উপজেলার মামুদ নগর ইউনিয়নের ভাতশালা বাজারে  আমিনুর রহমানের মিষ্টির দোকানের ভিতর থেকে তাদের আটক করে। আটকৃতদের দেহ তল্লাশি করে ৪০ পিছ ইয়াবা ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করে তাদের কে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, কুড়িগ্রাম জেলার রৌমারি থানার বাটকামারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও পাখিউড়া গ্রামের আরছপ আলীর ছেলে মো. আ. রশিদ (৫০)।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রজু করা হয়। গ্রেফতারকৃতদের রোববার সকালে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, থানা পুলিশের একটি দল গোপনে অভিযান চালিয়ে আন্তজেলার ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর