শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

যৌন হেনস্থা নিয়ে পায়েল মিথ্যে বলছেন বলে দাবি অনুরাগের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:মডেল অভিনেত্রী পায়েল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার মুম্বাইয়ের ভরসোভা থানায় হাজির হন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুরাগকে। জিজ্ঞাসাবাদের সময় অনুরাগ দাবি করেন, পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করছেন, তা পুরোটাই মিথ্যে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের সময় যে তারিখের উল্লেখ করা হয়েছে পায়েলের  পক্ষ থেকে, তখন তিনি শ্রীলঙ্কায় ছিলেন।  শ্যুটিংয়ের জন্যই অনুরাগ ওই সময় শ্রীলঙ্কা ছিলেন বলে দাবি করা হয়েছে।

এদিকে পায়েল ঘোষের অভিযোগের ভিত্তিতে অনুরাগ যে দাবি করেছেন, তা মিথ্যে বলে পালটা দাবি করেন বাঙালি মডেল অভিনেত্রী।  অর্থাত পায়েলকে তিনি বাড়িতে কখনও ডেকে তাঁর সঙ্গে বৈঠক করেননি বলে অনুরাগ যে দাবি করেছেন, তা একেবারেই সত্যি নয় বলে দাবি অভিনেত্রীর।  পাশাপাশি অনুরাগের নারকো টেস্ট করা হোক বলেও দাবি করেন পায়েল ঘোষ।

সম্প্রতি বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ অভিযোগ করেন, ২০১৫-১৬ সালে অনুরাগ কাশ্যপের কাছে অডিশন দিতে গিয়েছিলেন পায়েল ঘোষ।  সেখানে যাওয়ার পর অনুরাগ তাঁকে বন্ধ ঘরে নিয়ে গিয়ে নীল ছবি চালিয়ে অশ্লীল প্রস্তাব দেন বলে অভিযোগ।  শুধু তাই নয়, পায়েলকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন পায়েল।  শুধু তাই নয়, ওই সময় অনুরাগ কাশ্যপ  বম্বে ভেলভেটের শ্যুটিং করছিলেন।

ফলে রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য অনেকে তাঁর শয্যা সঙ্গিনী হতে রাজি হয়ে যান বলেও পায়েলকে জানান অনুরাগ।  এমনও দাবি করেন বাঙালি অভিনেত্রী। ওই ঘটনার পর থেকে পায়েল আর কখনও অনুরাগের কাছে যাননি বলে দাবি করেন পায়েল ঘোষ। জিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর