সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া পৌরসভার চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৮:৩১ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে পৌর মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় পৌরসভা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আশ্রয়ন প্রকল্পের হেলিপোর্ট মাঠে এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। পৌর আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড সভাপতি বাবর আলী বাবলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ সরকার, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, পৌর কাউন্সিলর আলা তালুকদা, পৌর কাউন্সিলর আজাদ, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন আগামী পৌরসভা নির্বাচনে সংসদ সদস্য তানভীর ইমামের রাজনৈতিক উপদেষ্টা শওকাত ওসমানকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য জোড় দাবী জানান তারা।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর