বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে তিনজনকে পিটিয়ে আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৬:৫০ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জমিজমা সংক্রান্ত বিরোধ ও আচার খাওয়াকে কেন্দ্র করে জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার পৃথক এলাকায় তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। উভয় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের হারুন শেখের স্ত্রী আহত নাসিমা বেগম জানান, একই গ্রামের মৃত ইসমাইল ফকিরের পুত্র এমদাদ ফকিরের সাথে দীর্ঘদিন যাবত জমির ভোগ দখল নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এঘটনার সূত্রধরে বৃহস্পতিবার দুপুরে এমদাদ ফকিরের বাড়ীর পাশ দিয়ে নিজ বাড়ীতে ফেরার সময় প্রতিপক্ষ এমদাদ ফকিরের নেতৃত্বে রাহাত হোসেন, মঞ্জুরুল আলম লিটন, ফাহিমা ও পারভীন বেগম মিলে অতর্কিত ভাবে তার (নাসিমা) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

 

এসময় মায়ের উপর হামলা ঠেকাতে গেলে রাবেয়া নামের একজন কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত করা হয়। গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার উত্তর কান্ডপাশা গ্রামের বৃদ্ধ ভাষাই হাওলাদার (৬০) জানান, গত মঙ্গলবার বিকেলে একইবাড়ীর দুই শিশুর আচার খাওয়া নিয়ে দ্বন্দ হয়। এঘটনার জেরধরে ওইদিন রাতে আবুল বেপারীর নেতৃত্বে খোকন আকন, পুতুল বেগম ও বিলকিস বেগম মিলে ভাসাই হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর