বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ১৩ জুয়াড়ুর জেল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৬:০২ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ১৩ জুয়াড়ুর জেল হয়েছে। জানাগেছে, বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার -আটোয়ারী থানা পুলিশের একটি চৌকশ টিমকে সাথে নিয়ে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনায় বের হন। অভিযানের এক পর্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া বাজার এলাকা হতে জুয়া খেলার সময় হাতেনাতে ১৩ জন জুয়াড়ুকে আটক করতে সক্ষম হন। জুয়াড়ুরা তাদের অপরাধ স্বীকার করলে তাৎক্ষনিক বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

 

জুয়াড়ুরা হলো উপজেলার রাধানগর ইউনিয়নের গোপালজোত গ্রামের বিদ্যা মোহনের পুত্র কৃষ্ণ বর্মন(২৫), রসেয়া গ্রামের মৃত তাজিম উদ্দীনের পুত্র মোঃ আব্বাস আলী(৪০), মালিগাঁও গ্রামের মৃত নগেন্দ্র দেব নাথের পুত্র জিতে দেব নাথ(৪৫), মালিগাঁও গ্রামের মহানন্দ দেব নাথের পুত্র লিটন দেব নাথ(২৫), গোপালজোত গ্রামের চৈতন্য বর্মনের পুত্র মহেন্দ্র বর্মন(৩৮), রসেয়া বানিয়াপাড়া গ্রামের লাটিম চন্দ্র বর্মনের পুত্র জিতু রাম বর্মন(৪০) ,মালিগাঁও গ্রামের মৃত লবানু দেব নাথের পুত্র রবীন্দ্র দেব নাথ(৩৫), মালিগাঁও গ্রামের ধুপি চন্দ্র দেব নাথের পুত্র সবিন্দ্র দেব নাথ(৩৫), রসেয়া গ্রামের আলীম উদ্দীনের পুত্র মোঃ ইয়াকুব আলী(৩৫), রসেয়া বানিয়াপাড়া গ্রামের লাটিম চন্দ্র বর্মনের পুত্র নিতাই চন্দ্র বর্মন (৩৪), রসেয়া গ্রামের মৃত রহিম উদ্দীনের পুত্র মোঃ ফইজ উদ্দীন (৬০), রসেয়া গ্রামের মৃত সজার উদ্দীনের পুত্র মোঃ বাবুল ইসলাম(৪০) ও মালিগাঁও গ্রামের মৃত উত্তম দেব নাথের পুত্র তারিণী দেব নাথ (৫৩)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক বিনাশ্রম কারা বাসের রায় ঘোষনার পরই জুয়াড়ুদের জেল হাজতে পাঠানো হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর