বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রাজকীয় আয়োজনে ডিপজলের ছেলের বিয়ে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৯:৩৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ঢালিউডের খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ে। রাজকীয় আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা রাজকীয় পোশাকে হাজির হন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক তারকারাও।

‘কোটি টাকার কাবিন’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। শাকিব-অপুর ওই ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। এবার কোটি টাকার কাবিনে নিজের ছেলের বিয়ে দিলেন জনপ্রিয় এ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

ডিপজলের পারিবারিক সূত্রে জানা গেছে, ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাসফিয়া। প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারীর মেয়ে তাসফিয়া। এক কোটি টাকা দেনমোহরে এ বিয়ের কাবিন হয়েছে। ছেলের বাসর হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে।

এর আগে ২৯ সেপ্টেম্বর পারিবারিকভাবে ডিপজলের ছেলের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুচকা, চিপস ও কফি কর্নারের পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়।

এর আগে ২৮ সেপ্টেম্বর কনে কাজী তাসফিয়ার মিরপুরের বাসায় গায়েহলুদ অনুষ্ঠিত হয়। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর