বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৯:২৪ পূর্বাহ্ন

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:

১ ই অক্টোবর ২০২০ নড়াইলের লোহাগড়া গোয়েন্দা পুলিশের অভিযানে (৩০০) পিচ ইয়াবাসহ, ইয়াবা ব্যবসায়ী মোঃ মিকাইল মল্লিক গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখার এস আই মিল্টন কুমার দেব দাসের নেতৃত্বে, এ এস আই ওবাইদুল্লাহ সহ সংগীয় ফোর্সের সহায়তায় লোহাগড়া থানার গোপিনাথপুর গ্রাম এর কামনা শিশু সেন্টার থেকে (৩০০) (তিনশত) পিচ ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ী মোঃ মিকাইল মল্লিক, (২৮) পিং জাকির মল্লিক, সাং দোয়ামল্লিকপুর থানা লোহাগড়া জেলা নড়াইল কে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ।

 

১ ই অক্টোবর২০২০ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপাশা পুরাতন মাইক্রো স্ট্যান্ডের পাশে কামনা শিশু সেন্ট্রার এর বারান্দায় থাকা মোঃ মিকাইল মল্লিক এর কাছে থাকা (৩০০) পিচ ইয়াবাসহ তাকে অাটক করে, যার মূল্য অানুমানিক একলক্ষ টাকা। আটককৃত মিকাইল সাংবাদিকদের বলেন, তাকে সাজ্জাদ শেখ, (২৮)পিং গফফার শেখ সাং দোয়ামল্লিকপুর লোহাগড়া নড়াইল তাকে এই ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করতে দেয়। সে নিয়মিত একজন ইয়াবা ব্যবসায়ী।

 

স্থানীয় সুত্রে জানা যায় মিকাইল একজন ইয়াবা ব্যাবসায়ী। লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ অাশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর