মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় বাঁধ ভেঙে পানির নিচে ২৭৭৬ হেক্টর ফসল, হুমকির মুখে চলনবিলের বসতবাড়ি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি অব্যাহত বৃদ্ধিতে সিংড়া পৌর এলাকার ১২টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদসীমার ১১১ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার রাত ২ টায় পানির তীব্র স্রোতে পৌর এলাকার শোলাকুড়া মহল্লায় সিংড়া-বলিয়াবাড়ি রাস্তার বাঁধ ভেঙ্গে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শোলাকুড়া, সোহাগবাড়ী, কতুয়াবাড়ী, মহেশচন্দ্রপুরসহ কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে নাগর নদীর হিয়াতপুর নামক স্থানে সিংড়া-তাজপুর সড়ক বাঁধ ভেঙ্গে যায়। এতে ঐ ইউনিয়নের কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে বন্যায় উপজেলার ২ হাজার ৭৭৬ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। ১৩’শ টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। পানিবন্দি হয়েছে অন্তত এক লাখ মানুষ। ফলে নিরুপায় হয়ে আশ্রয় কেন্দ্র গুলোতে ছুটছেন বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষরা। ইতোমধ্যে ২৫ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাজ্জাদ হোসেন জানান, নতুন করে বন্যার কারণে এই উপজেলায় ২ হাজার ৭৫০ হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে গেছে । প্রায় ২ হেক্টর মাসকালাইসহ অসংখ্য সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরো ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি । উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ মোল্লা জানান, দ্বিতীয় দফার এই বন্যায় এ উপজেলায় অন্তত ১ হাজার ৩০০ টি পুকুরের মাছ ভেসে গেছে। তবে এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। বন্যার পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে মৎস্য বিভাগ তৎপর রয়েছেন। সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস জানান, শোলাকুড়া মহল্লা সংলগ্ন বাঁধ ভেঙ্গে তিনটি বাড়ি বিলীন হয়ে গেছে। আরো বাড়ি হুমকির মুখে। আমরা মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় কাজ করে যাচ্ছি।

 

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু জানান, বন্যা পরিস্থিতি সার্বিক খোঁজ-খবর নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। পানিবন্দি মানুষগুলো যাতে কষ্ট না পায় সেজন্য ২৫টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। ইতোমধ্যে এসব আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ৮৮০ টি পরিবার আশ্রয় নিয়েছেন। নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ শাহরিয়াজ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সদা প্রস্তুত রয়েছেন। সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর