সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিরাজগঞ্জে এতিমদের মাঝে যুবলীগের খাবার বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৬ অপরাহ্ন

 শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ম শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে সিরাজগঞ্জে দোয়া মাহফিল ও তিন শতাধিক অসহায় ছিন্নমূল এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ। জন্মদিন উপলক্ষ্যে রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের মালশাপাড়া কবরস্থান মাঠে এক দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন সহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ডাঃ হাবিবে মিল্লাত এমপি বলেন, বাঙালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন আজ। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালির আস্থার সোনালী দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কা-ারি শেখ হাসিনা। বাঙালির সাহসের সোনালী দিগন্ত উন্মোচন করে দিয়েছেন শেখ হাসিনা, বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়নযোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব। শেখ হাসিনা আজ বিশ্বসভায় নূতন উচ্চতায়।

 

এমপি ডাঃ মিল্লাত আরও বলেন, যত ষড়যন্ত্র হোক না কেন জাতির জনকের কন্যা তার পিতার আদর্শ ও বাংলার মানুষের উন্নয়ন অগ্রগতিতে পিছপা হবেনা। অনেকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ তাকে দেশ ও মানুষের সেবায় বাঁচিয়ে রেখেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আর কখনো পিছিয়ে যাবেনা। আমরা উন্নত আধুনিক আর মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবো ইনশাল্লাহ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর