বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে মাদ্রাসার ছাত্রকে মারধরে শিক্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৪৯ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মদিনাতুন উলুম নূরানী হাফেজী মাদ্রাসার নাজেরা বিভাগের এক আবাসিক ছাত্র বিলম্বে মাদ্রাসায় আসায় পিটিয়ে আহত করেছে শিক্ষক। এ ঘটনায় রোববার সকালে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছে নির্যাতিত শিশুর পিতা বাচ্চু হাওলাদার। পুলিশ মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ শরিফুল মাহমুদকে (২৪) গ্রেফতার করেছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, গৌরনদী থানার সীমান্তবর্তী মুলাদী উপজেলার মিয়ারচর গ্রামের বাচ্চু হাওলাদারের পুত্র মোঃ ইয়াসিন হাওলাদারকে (০৮) উপজেলার হোসনাবাদ মদিনাতুন উলুম নূরানী হাফেজী মাদ্রাসার নাজেরা আবাসিক বিভাগের ভর্তি করেন। মাদ্রাসার বেতন আনার জন্য ইয়াসিন বৃহস্পতিবার ক্লাশ শেষে ছুটিতে বাড়ি যায়। শুক্রবার বিরামহীন বৃষ্টি ও তার (ইয়াসিন) পিতা টাকা জোগার করতে না পারায় মাদ্রাসায় আসতে পারেনি।

 

শনিবার দুপুরে মাদ্রাসায় পৌঁছলে শিক্ষক হাফেজ মোঃ শরিফুল মাহমুদ গাব গাছের লাঠি দিয়ে এলোপাথারি পিঠিয়ে আহত করে। শিশুটির ডাকচিৎকারের স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনায় শিশুটি পিতা বাচ্চু হাওলাদার রোববার সকালে বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর