মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৫

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২৭৫ জনের দেহে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন করোনা রোগী।

আজ রবিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ১৭১৪ জন। শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। এতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস মানুষের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর