বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরে দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ১৪ হাজার টাকা রফা দফা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫৪ পূর্বাহ্ন

চলনবিলের আলো ভাঙ্গুড়া অফিস:

পাবনার ফরিদপুরে দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রাম্য সালিশ বৈঠকের মাধ্যমে ১৪ হাজার টাকায় রফা দফা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার কয়েকজন গ্রাম প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিএলবাড়ি দক্ষিণ পাড়া গ্রাম সংলগ্ন রউল বিলে। ভিকটিম দু‘জন দক্ষিণ বিএলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং একই গ্রামের বাসিন্দা। এদিকে এলাকার প্রভাবশালীদের চাপে মুখ খুলতে পারছেননা এই দুইটি ভিকটিমের পরিবার। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও ভিকটিমের স্বজনেরা জানায়, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নৌকায় চড়ে বিএলবাড়ি গ্রামের পাশে রউল বিল থেকে শামুক তোলার কথা বলে দুই শিশুকে নিয়ে যায় লম্পট (কবিরাজ) রাকিবুল ইসলাম (২৮)। বিলের মধ্যে নিয়ে সুযোগ বুঝে নৌকা ডুবিয়ে দেয় রাকিবুল। এ সময় ওই শিশুরা সাঁতরিয়ে একটি গাছ ধরে। এই সুযোগে লম্পট রাকিবুল দুই শিশুকে পানির মধ্যে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুরা চিৎকার করতে চাইলে রাকিবুল তার শরীরের ভূত আছে বলে তাদেরকে ভয়-ভীতি দেখায়। পরে বাড়ি এসে বিষয়টি শিশুরা তার পরিবার কে জানায়। সেইদিন সন্ধ্যায় এলাকার কয়েকজন গ্রাম প্রধান স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে একটি সালিশ বৈঠকের আয়োজন করে। বৈঠকে ইউপি সদস্য রাজু আহম্মেদসহ এলাকার কয়েকজন গ্রাম প্রধানগণ অভিযুক্তকে মারধর করার পর তাকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। অভিযুক্ত রাকিবুল বিএলবাড়ি মুজাহিদপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও এলাকায় সে কবিরাজ বলে পরিচিত।

সালিশ বৈঠকের বিষয়ে জানতে চাইলে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমেদ বিষয়টি তিনি অস্বীকার করেন। তবে অভিযুক্ত রাকিবুল কবিরাজ পলাতক থাকার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বিএলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি তিনি অবগত নন।
এ বিষয়ে ফরিদপুর থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন,বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে উভয় শিশুর পরিবারকে আইনগত সহায়তা করবেন বলে তিনি জানান।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর