সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় ২ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৮ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ উত্তর-পশ্চিম পাড়া “নতুন বাজারে” দুইদিন ব্যাপী লাঠিবাড়ি খেলার প্রতিযোগীতা শুরু হহয়েছে। ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করছেন শত শত নারী ও পুরুষ মানুষ। বৃহঃবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা দেখতে সন্ধ্যার পর হতে অলিদহ নতুন বাজারে শত শত মানুষের ঢল নামে। অলিদহ নতুন বাজার কমিটির আয়োজনে এবং এলাকাবাসীর সহযোগীতায় দুইদিন ব্যাপী এ লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে খেলার শেষদিন বিকাল হতেই অলিদহ নতুন বাজারের রাস্তার দুইধারে, বিল্ডিংয়ের ছাদে বসে শত শত মানুষ এই খেলা উপভোগ করতে দেখা গেছে।

 

আয়োজক কমিটির সমস্য আফছার আলী, নজরুল মেম্বর, আবু মুসা সরকার সহ অনেকে বলেন, আমরা পুরানো দিনের বিনোদন এই ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা বর্তমান যুগের তরুনদের মাঝে উপহার করে একটু আনন্দ দেবার চেষ্টা করেছি মাত্র। পরবর্তীতে তরুনরা আগ্রহ প্রকাশ করলে আমরা এই বাজারে ভলিবল, হাডুডু, লাঠিবাড়ি সহ পুরাতন সকল খেলার আয়োজন করে উঠতি বয়সের যুবকদেরকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম থেকে দুরে রাখব। আর এই সকল পুরাতন খেলা গুলোর ঐতিহ্য নিয়মিত ভাবে ধরে রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর