শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

যশোর বেনাপোলে গাঁজা উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন:

যশোরের বেনাপোলে অর্ধহাড়ি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের আক্তারের স্ত্রী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার সময় দৌলতপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে আক্তার হোসেনের বাড়ির ছাদ থেকে একটি হাড়ির মধ্যে থেকে গাঁজা উদ্ধার হয়। ওই হাড়িতে ভারত থেকে গাঁজা এনে রৌদ্রে শুকানো হচ্ছিল।

 

হাড়িতে আনুমানিক ৩ কেজির মত গাঁজা আছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম বলেন, আক্তারকে না পেয়ে পুলিশ তার স্ত্রীকে নিয়ে গেছে। আমি বারবার আক্তারকে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বললে ও সে আসেনি। পরে পুলিশ বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর