শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নাটোরে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫৬ অপরাহ্ন

সুজন কুমার,নাটোরঃ

নাটোরে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সকালে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি জানান এই মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য সুমন সহ অন্যান্যরা বিভিন্ন মামলায় নাটোর আদালতে হাজিরা দিতে আসতো। হাজিরা দিয়ে ফেরার সময় তারা নাটোর আদালত চত্বর থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে চলে যেত। মোটরসাইকেল চুরির বিষয়টি নাটোরে বিভিন্ন সময়ে ঘটলেও বর্তমানে এর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছিলো। শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থান থেকে সম্প্রতি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

 

অবশেষে পুলিশ প্রশাসন বিষয়টি মাথায় নিয়ে কাজ শুরু করে। ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে এই দু’জনকে আটক করে। তাদের দেয়া তথ্যানুযায়ী পাঁচটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। উদ্ধারকৃত মোটরসাইকেল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়ার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর