বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সোয়া ৯ হাজার পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন

আঃ আলিম সরদার,রাজশাহী :

রাজশাহীর চারঘাটে ৯ হাজার ৩১৫ পিস ইয়াবাসহ মা-মেয়ে ও এক শীর্ষ মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৫। আটক ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। এছাড়াও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার পশ্চিম সিকদারপাড়া হিলা টেকনাফ এলাকার ওমর আলীর ছেলে সৈয়দ আলম (৩৯), রাজশাহীর চারঘাট উপজেলার বড়বাড়িয়া উত্তর পাড়া এলাকায় সিদ্দিকের স্ত্রী চান বানু (৪২) ও তার মেয়ে সম্পা খাতুন (২০)।

রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া একটি দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে চারঘাট উপজেলার বড়বাড়িয়া এলাকার সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করে ও মাদক ব্যবসায়ী সৈয়দ আলম, চান বানু ও তার মেয়ে সম্পাকে আটক করে। এ সময় ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সিদ্দিক ও টেকনাফের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী পলাতক থাকায় তাদের আটক করা যায়নি।র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার

এটিএম মাইনুল ইসলাম বলেন, ইয়াবা গুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ব্যবসায়ী সৈয়দ আলম ও অপর একজন চারঘাটের বডবাড়িয়া এলাকার সিদ্দিকের বাড়িতে নিয়ে আসে। তারা বিমানযোগে ইয়াবা বহন করে নিয়ে এসেছিল বলে জানিয়েছে। সিদ্দিক জানাালা দিয়ে পালিয়ে যাওয়াই তাকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানিয়েছে, ওই বাড়িতে প্রতিদিন অনেক মানুষ মাদক কেনাবেচার কাজে আসে। এছাড়াও মেয়ে মানুষ যাতায়াত করে বলে খবর পাওয়া গেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর