সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় অসাধু ১০ পেঁয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৩ অপরাহ্ন

কে,এম আল আমিন :

নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মুল্যে পেয়াজ বিক্রি করার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ১০ পেয়াঁজ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আহম্মেদ এ অর্থদণ্ডাদেশ দেন। র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিক থেকে বিকেল পর্যন্ত উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে কামরুল ইসলাম (৪২), রওশন (৩৮), কমল আহাম্মেদ (৪০), মজনু মমিয়া (৩৩),আলম (৩৫), শাখাওয়াত (৪১), মজিবুর (৫০), মানিক মিয়া (২৯), রিপন সাহা (৩৫), রাধা রামন (৪৩) কে আটক করা হয়। পরে তাদের ওই ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর