শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

বড়াইগ্রামে বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৭:২৭ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে ‘গুড একুয়ালকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি’ প্রকল্পের আওতায় বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আগ্রাণে টিএম বায়োফ্লক মৎস্য খামারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল খালেক, সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশি^র আলম, মৎস্য খামারী জামাল উদ্দিন ও টিএম বায়োফ্লক ফিশ ফার্মিংয়ের স্বত্তাধিকারী টিএম মফিদুল ইসলাম বক্তব্য রাখেন।

 

প্রশিক্ষণে উপজেলার ২০ জন বায়োফ্লক মৎস্য খামারীসহ মোট ৩০ জন নারী ও পুরুষ মৎস্য চাষী অংশ নেন। অন্ষ্ঠুানে জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বায়োফ্লক পদ্ধতিতে মূলত পুকুর ছাড়াও ট্যাংকিতে মাছ চাষ করা যায়। স্বল্প জায়গায় পুকুরের চেয়ে ১০-১২ গুণ অধিক ঘনত্বে এই মাছ চাষ করা হয়। এ পদ্ধতিতে চীন, ইন্দোনেশিয়া, আমেরিকা, ভারত ও পাকিস্থানসহ বেশ কিছু দেশে মাছ চাষ হয়ে থাকে। সীমিত জায়গায় স্বল্প খরচে এ পদ্ধতিতে মাছ চাষ অধিক লাভজনক হওয়ায় দিন দিন এটি আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর