বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কেশবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর কেশবপুরের পল্লীতে শারিরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (২০) ধর্ষণের অভিযোগে আব্দুল মোমিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে প্রতিবন্ধী ওই কিশোরীর বাড়ির পাশেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর গ্রামের প্রতিবন্ধি ওই কিশোরী সন্ধ্যার পর বাড়ির পাশে তাল কুড়াতে যায়। এসময় প্রতিবেশি মৃত আরশাদ সরদারের ছেলে আব্দুল মোমিন ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে ফিরে রাতেই প্রতিবন্ধি কিশোরী তাকে ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে জানায়।

 

ওইদিন রাতেই ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পরদিন বুধবার সকালে কেশবপুর থানার উপ-পরিদর্শক সুপ্রভাত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মোমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার যশোর সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল মোমিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর