রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অধ্যক্ষ শিক্ষক বিরোধের জের তাড়াশে গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের ৪ শিক্ষকের বেতন বন্ধ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

জাকির আকন বিশেষ প্রতিনিধি, চলনবিল:

চলনবিলের তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এর সাথে বিবাদের জেরে ৪জন শিক্ষকের আগষ্ট মাসের বেতন বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজে গত মার্চ মাসে গেট ভেঙ্গে হাটফেরত ৪জন নিহত হয় । এই ঘটনায় নিহতের স্বজনেরা অধ্যক্ষ আসাদুজ্জামানএর বিরুদ্ধে ৩ টি মামলা করেন । গেট নির্মাণের দায় এড়াতে কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক সহ ৪জন নামে মিথ্যা রেজুলেশন করার অভিযোগ এনে অধ্যক্ষ আসাদুজ্জামানের বিরুদ্ধে গত আগষ্ট মাসে আদালতে মামলা করে ৪জন কলেজ শিক্ষক ।

 

আদালতের নির্দেশে পি আই বি সিরাজগঞ্জ গত ২৩ আগষ্ট কলেজে তদন্ত করেছেন । মামলা করার কারণে অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান ৪ জন শিক্ষক মোজাম্মেল হক, আবুল বাশার,সুশীল কুমার মাহাতো ও রাশেদুল হাসানের আগষ্ট মাসের বেতন বন্ধ করেন । কলেজ শিক্ষক আবুল বাশার জানান জেলা প্রশাসন এর তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষ কমিটি গঠন না করেই গেট নির্মাণ করেছে তা উঠে এসেছে । কিন্তু অধ্যক্ষ আসাদুজ্জামান নিজের দায় এড়াতে মিথ্যা রেজুলেশন করায় আমরা মামলা করেছি ।এ বিষয়ে অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন কলেজের শৃক্সখলা বিধি ভঙ্গ করে কলেজ পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা করায় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৪ জন শিক্ষকের বেতন স্থগিত করা হয়েছে ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর