মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মনিটরিং

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর সারা দেশে ক্রমবর্ধমান পেঁয়াজের দাম বৃদ্ধিতে শঙ্কিত সাধারণ মানুষ। আর এই পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদ ঠেকাতে মাঠে নেমেছে নাটোরের জেলা প্রশাসন। আজ বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ নিজে এবং প্রত্যেকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা বাজার মনিটরিং এ বের হন। এ সময় ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন তারা যাতে পেঁয়াজের দাম বৃদ্ধি না করেন। এসময় তিনি বলেন নাটোরে ৬৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে পেঁয়াজের কোন সংকট নেই। তাই অযথা দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি তৈরি করবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

এসময় জেলা প্রশাসক বিভিন্ন পাইকারি দোকান ও খুচরা দোকান ঘুরে ঘুরে দেখেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বস্ত করে বলেন বাংলাদেশে এখন যে পরিমাণ পেঁয়াজ রয়েছে তাতে আগামী আরো পাঁচ থেকে ছয় মাস চলবে। এছাড়া সরকার আরো পেঁয়াজ আমদানি করছে। এছাড়া ক্রেতাসাধারণ কে বেশি বেশি পিঁয়াজ কিনে মজুদ না করার জন্য পরামর্শ দেন তিনি। এর আগে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা বিভাগ এবং ব্যবসায়ীদের নিয়ে পেঁয়াজের দাম ও মজুদ বিষয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর