বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে ছাঁদের টবে গাঁজা চাষ, চাষী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল: 
দালানের ছাঁদের টবে গাঁজা চাষের অপরাধে বরিশালের গৌরনদী পৌর এলাকার কাশেমাবাদ মহল্লা থেকে গাঁজা গাছসহ চাষী সাইফুল মোল্লা (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইফুল ওই মহল্লার সাদের মোল্লার পুত্র। এঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই আব্দুল গাফ্ফার জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম, হুমায়ুন কবির, পিনাকীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাশেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে একটি দালানের ছাঁদে টবে লাগানো তিন ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাঁজা চাষী সাইফুল মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, মঙ্গলবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর