বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সলঙ্গায় ৭৮ বোতল ফেন্সিডিল সহ ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:১১ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিল সহ আকলিমা বেগম(৫০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে হাটিকুমরুল – বনপাড়া মহাসড়কে রাজশাহী থেকে আসা একটি দুরপাল্লার কোচ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর নির্দেশে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী প্রধান ও উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এর নেতৃত্বে মহাসড়কের সাতটিকরি তালতলা নামক স্থানে গতিরোধ করে কোচটি তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমাকে আটক করা হয়।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ৭৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট শিপাইপাড়া ইউসুফপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর