বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫২০ বোতল ফেনসিডিলসহ আটক -২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:০৪ অপরাহ্ন

মুহাইমিনুল হৃদয় , টাঙ্গাইল প্রতিনিধি:  
টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ভিতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাঁচারের সময় মিজান (৩৮) ও শফিক (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২। আজ দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ট্রান্সফর্মারের ভিতর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব। জব্দ করা হয়েছে পিক আপ ভ্যান। আটককৃত মিজানুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের নুর হোসেন কাজীর ছেলে এবং শফিক উদ্দিন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ র‍্যাবের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মহি উদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র‍্যাবের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার কিশোর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র‍্যাব জানায়, দিনাপুরের হিলি থেকে পিক আপ ভ্যানে ট্রান্সফর্মারের ভিতর ফেনসিডিল নিয়ে দুই মাদক ব্যবসায়ী মিজান ও শফিক ঢাকা যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল র‍্যাবের একটি দল আজ দুপুর ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পিক আপ ভ্যানটি আটক করা হয়। এসময় ট্রান্সফর্মারের ভিতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা মাদক ব্যবসায়ী মিজান ও শফিককে। জব্দ করা হয় পিক আপ ভ্যান।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কিশোর রায়।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর