বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে স্কুলছাত্রীকে ধর্ষনের দায়ে থানায় মামলা ; আটক-১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:০১ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান (২৮) নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ। হাবিবুর রহমান (হাবিব) উপজেলার ধামোর ইউনিয়নের বারাগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র । শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আটোয়ারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১০, তারিখ: ১১/০৯/২০২০ ইং । জানা যায়, ছাত্রীর পরিবার উপজেলার মোলানী গ্রামে থাকেন। জীবিকার তাগিদে তেঁতুলিয়া উপজেলায় এক ¯^র্ণের দোকানে কাজ করেন ওই ছাত্রীর বাবা। গত ৫ থেকে ৬ মাস আগে অভিযুক্ত হাবিবের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন ওই কিশোরীর বাবা। সেই সুবাদে মেয়েটির পরিবারের সঙ্গে হাবিবের পরিচয়।

 

পূর্ব পরিচয়ের সুবাদে হাবিব মেয়েটির বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মেয়েটি সহ তার ভাই উপজেলার দাড়িমনি গ্রামে আত্বীয়ের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন সকালে হাবিব মেয়েটির বাড়িতে গিয়ে তাকে দেখতে না পেয়ে চলে আসে। পরদিন শুক্রবার(১১ সেপ্টেম্বর) দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা তার জন্য বাজারে অপেক্ষা করছে এমন কথা বলে কৌশলে তাকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় সুশীল চন্দ্র দাসের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাবিবকে আটক করে পুলিশকে খবর দেয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, এ ঘটনায় হাবিবকে প্রধান আসামি করে তিনজনের নামে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার অপর আসামিরা হলেন- হাবিবের সহযোগী কালিকাপুর গ্রামের মৃত মটু দাসের পুত্র সুশীল চন্দ্র দাস (২৮) ও সুশীল চন্দ্র দাসের স্ত্রী শুকুনী দাস (২২)। এ মামলার প্রধান আসামী হাবিবুর রহমানকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষনের সহযোগিতাকারী অপর আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম পঞ্চগড় হাসপাতালে ছিল।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর