বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আহত-৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৬ অপরাহ্ন

রকিবুল ইসলাম, মান্দা,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে ৩ জন মহিলাকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, বানিসর গ্রামের মৃত লছিরের স্ত্রী গুলনাহার বেওয়া ও একই গ্রামের শারিরিক প্রতিবন্ধি অটোচার্জার চালক এনামুলের স্ত্রী পারভীন আক্তার এবং গনেশপুর (কারিগরপাড়া) গ্রামের পিন্টুর স্ত্রী রেজিয়া । জমি সংক্রান্ত পৃথক পৃথক ঘটনাগুলো ঘটে, পরানপুর ইউপির বানিসর মোল্লা পাড়ায় এবং মান্দা উপজেলার গনেশপুর ইউ’পির গনেশপুর কারিগরপাড়ায় । এসবঘটনায় ভুক্তভোগীরা মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে আটক না করা এবং উল্লেখযোগ্য কোন ভূমিকা না রাখায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

 

জানাগেছে, পরানপুর ইউপির বানিসর মোল্লা পাড়ায় কবরস্থানের ২৫ শতকের মধ্যে সাড়ে ১২ শতক জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত মঙ্গলবার সকালে বানিসর গ্রামের মৃত লছিরের স্ত্রী গুলনাহার বেওয়া এবং একই গ্রামের শারিরিক প্রতিবন্ধি অটোচার্জার চালক এনামুলের স্ত্রী পারভীন আক্তারকে পিটিয়ে শারিরিকভাবে জখম করেন। অপরদিকে, গত শনিবার গনেশপুর মৌজার হাল ৫১৫ নং খতিয়ানের ১৫৭৪ দাগে আলহাজ্ব মজিবর রহমানের ক্রয়কৃত ৭ শতক বিবাদমান জমির একটি কলা গাছের কলা নামানো এবং কলা গাছের পাতাকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মৃত নুর উদ্দিনের ছেলে বিরাজ, বিরাজের ছেলে বেলাল এবং হেলাল, বিরাজের স্ত্রী বেলি, মন্টুর ছেলে সুখী দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে শ্লীলতাহানিসহ মারপিট করে পিন্টুর স্ত্রী রেজিয়াকে আহত করেন।

 

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। এব্যাপারে মান্দা থানার (ওসি) তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর