সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে প্রবল বর্ষণে বাড়ছে যমুনার পানি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
গত কয়েকদিনের প্রবল বর্ষণে সি সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়েছ।
অপরদিকে কাজিপুর পয়েন্টে বেড়েছে ২২ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১২.৫৮ মিটার। যা বুধবার ছিল ১২.৪২ মিটার। যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪৮ মিটার। যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি ১৪.৪৮ মিটার থেকে বেড়ে ১৪.৭০ মিটার হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজতি কুমার সরকার বলেন, প্রবল বর্ষণের কারণে যমুনার পানি বেশ কিছুদিন ধরেই বাড়ছে-কমছে। গত তিনদিন ধরে ফের পানি বাড়ছে। তবে বিপৎসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর