সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

বেলকুচিতে চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩৫ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ও দৌলতপুর বাজারের ৫ চাউল ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাউলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। বুধবার বিকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ উদ্দিন জানান, বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত ধুকুরিয়া বেড়া বাজার ও দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালায়।

 

এ সময় চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ধুকুতিয়া বেড়া বাজারের চাউল ব্যবসায়ী দৌলতপুর গ্রামের রবিউলকে ৩ হাজার, ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল জলিলকে ১ হাজার,নয়ন কুমারকে ২ হাজার,নূরনবীকে ৩ হাজার এবং দৌলতপুর গ্রামের আবু হাসেম ১০ হাজার টাকা জরিমানা করা হয়। “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০” এর আওতায় ০৫ টি দোকানকে মোট ১৯,০০০ (উনিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর