শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিদেশি নাগরিকের মাথায় আঘাত করে দেড় কোটি টাকা ছিনতাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নাসরিন আক্তার নদী, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডে এক চাইনিজ নাগরিকের মাথায় আঘাত করে দেড় কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে এক দল ছিনতাইকারী। গত ০৬/০৯/২০২০ইং তারিখে মধ্যরাতে ২নং ওয়ার্ডে অবস্থিত (মামুন নগর) লতিফপুর রোডে ঝাংটিয়া রিজেনারেশন রিসোর্স কোম্পানি লিমিটেড এর ব্যাটারি ফ্যাক্টরীর ভিতরে অজ্ঞাত নামা তিন চার জন ছিনতাই কারী ফ্যাক্টরিতে প্রবেশ করে ফ্যাক্টরির মালিককে চাইনিজ নাগরিক মিস্টার ওয়াংকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দেড় কোটি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে।

 

চাইনিজ নাগরিক বর্তমানে কাশিমপুর থানাধীন শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ঘটনায় জড়িত দুজন কে আটক করেছে এবং ছিনতাই কৃত আংশিক টাকা উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কোনাবাড়ীর জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অপ্রু মারমা।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর