বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে দুই ব্যবসায়ি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ২:৫৮ অপরাহ্ন

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার পালিয়েছে প্রধান হোতো সবুজ, অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে র‌্যাবের পৃথক মামলা দায়ের

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালেরর আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার, র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে অবৈধ ব্যবসার প্রধান হোতো সবুজ সেরনিয়াবাত। র‌্যাব বাদি হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, সোমবার বিকেলে বরিশাল র‌্যাব-৮এর ডিএডি মো. আল মামুন সিকদারের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের একতলা ভবনের মধ্যে ইয়াবা কেনা বেচার খবর পেয়ে ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

অভিযানে ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের ছেলে মো. হাসিবুল ইসলাম শান্ত (২১) ও মোহনকাঠী গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে সৈয়দ ফাইজুল ইমলাম (১৯)কে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের অপর ছেলে মাদক ব্যবসার প্রধান হোতা মো. সবুজ সেরনিয়াবাত (২৮) র‌্যাবে চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়।

স্বাক্ষীদের উপস্থিতিতে আটককৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে নিজেদের ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র মজুদ আছে বলে জানায়। এক পর্যায়ে আটককৃত হাসিবুল ইসলাম শান্ত তার খাটের নীচ থেকে প্লাষ্টিকের একটি বস্তা ভর্তি ৩৩ ইঞ্চি একটি রামদা, ১৮ ইঞ্চি লম্বা একটি দা, সাড়ে ২৭ ইঞ্চি, ২০ ইঞ্চি ও ১৫ ইঞ্চি লম্বা তিনটি ছোরা, ১৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ২৫ ইঞ্চি, ২১ ইঞ্চি ও ১৯ ইঞ্চি লম্বা কাঠের বাটের তিনটি চাইনিজ কুড়াল র‌্যাবকে বের করে দেয়। এসময় সৈয়দ ফাইজুল ইসলামের প্যান্টের পকেট থেকে ১১পিচ ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। আটককৃতরা র‌্যাবকে আরও জানায়, পালিয়ে যাওয়া সবুজ সেরনিয়াবাতের সহযোগীতায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ক্রয় করে আগৈলঝাড়া থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। দেশীয় অস্ত্রের বিষয়েও সকল অবগত রয়েছে সবুজ সেরনিয়াবাত।

এ ঘটনায় র‌্যাব স্পেশালাইস্ড কোম্পানী কমান্ডার ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে, নং-২ এবং ৩ (৮.৯.২০)। গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম শান্ত ও সৈয়দ ফাইজুল ইসলামকে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর