বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

যশোরে আদালতে সোনা চোরাচালান মামলায় এক আসামীর রিমান্ড মঞ্জুর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

সোনা চোরাচালান মামলায় ইয়াকুব আলী নামে এক ব্যক্তির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের  আদালত। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। ইয়াকুব আলী শার্শার আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত ২০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি যশোর- বেনাপোল সড়কের নতুন হাট স্কুলের সামনে একটি প্রাইভেট কার থামিয়ে তিনজনকে আটক ও তল্লাশি করে ১০ কেজি ৯শ’ ৩৫ গ্রাম সোনার বার উদ্ধার করে।

 

এ ঘটনায় বিজিবির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে আটক তিনজনকে আসামি করে চোরাচালান দমন আইনে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক তিনজনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ইয়াকুব আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর