শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

জাতীর জনক বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করায় যশোরে পিতা-পুত্র আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:
বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী সম্পর্কে কুরুচিপূর্ণ তথ্য ফেসবুকে প্রচার করায় যশোরে পিতা পুত্রকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে পুলিশ মামলা করেছে। আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের তেজরোল গ্রামের হায়দার আলী ও তার ছেলে ইমু। সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর তুষার কুমার মন্ডল জানান, ফাড়ির এসআই শরিফুল ইসলামকে নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

হায়দার আলী একজন প্রবাসী সেখান থেকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী সম্পর্কে বিভিন্ন সময় নানা কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করে। তিনি বিদেশ থেকে সম্প্রতি দেশে ফিরলে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে খাজুরা বাজার থেকে পিতাকে ও পরে বাড়ি থেকে তার ছেলে ইমুকে আটক করা হয়। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর