বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৫:০২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে এক কলেজ ছাত্রী ও তার মা, ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় রবিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লায়। আহত কলেজ ছাত্রীর পিতা মজিবর রহমান বেপারী জানান, তার প্লাষ্টিক গুড়া করার ফ্যাক্টরীতে কর্মরত গেরাকুল মহল্লার বেল্লাল আকনের এক চাচার কাছ থেকে তিনি গত ২০ বছরপূর্বে এক খন্ড জমি ক্রয় করেন। এনিয়ে বেল্লাল তার (মজিবর) সাথে প্রায়ই দ্বন্দ করে আসছিলো। বেল্লাল সমস্যা করায় তিনি ফ্যাক্টরী থেকে তাকে বের করে দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে বেল্লাল হোসেন নেশাগ্রস্ত বখাটেদের নিয়ে মজিবরের বাড়িতে ঢুকে বিভিন্ন সময় মজিবরের স্ত্রী ও কলেজ পড়ুয়া কন্যাকে উত্যক্ত শুরু করে।

 

তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বখাটে বেল্লাল হোসেন, বায়েজিদ আকন, বাপ্পি আকন, মানিক আকন, লিটু আকন, কালু আকন ও আজাদ আকন তার (মজিবর) বসতবাড়িতে ঢুকে গালিগালাজসহ নানাবিদ উৎপাত শুরু করে। তিনি আরও জানান, বখাটেদের বাঁধা প্রদান করায় বসতবাড়ি ভাংচুর করে তার কলেজ পড়ুয়া কন্যা সাদিয়া আক্তার মদিনা (১৭), স্ত্রী বিউটি বেগম (৩৫), ও পুত্র হৃদয় বেপারীকে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর