মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশের বাইপাস সড়কে যানবাহন উল্টে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

চলনবিল প্রতিনিধিঃ

তাড়াশ উপজেলা শহরের হাসপাতাল গেট ওয়াবদাবাধ বাইপাস সড়টি চলাচলের অনুপযোগী হয়ে প্রতিদিন যানবাহন উল্টে ঘটছে দূর্ঘটনা আর ভোগান্তিতে জনসাধারন । উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এল,জি,ই,ডি) আর পৌরসভার পাল্টাপাল্টি রশিটানাটানিতে সড়কটি মেরামত ও হচ্ছে না । সরজমিনে জানা যায়, প্রায় ৭ বছর আগে স্থানীয় সরকার অধিদপ্তর প্রকৌশল বিভাগ ( এল,জি,ই,ডি) উপজেলা শহরের যানজট কমাতে শহরের পুর্ব পার্শ্বেও হাসপাতাল গেট থেকে উত্তর ওয়াবদাবাধ পর্যন্ত বাইপাস সড়ক নির্মিত হয় । এই সড়কে উপজেলা বড় ধানের পাইকারী হাট বিনসারা, রারুহাস হাট ও বিভিন্ন আড়তের ধান বোঝাই ট্রাকসহ ভারী যানবাহন গুলো শহরের বাহির দিয়ে চলাচল করে আসছে । গত প্রায় ১ বছরের বেশি সময সড়কটি বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে ।

 

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান এই সড়কে প্রতিদিন চলাচলকারী বড় যানবাহন ট্রাক, বাস গুলো যাতায়াত বন্ধ করছে আর শত শত মোটর সাইকেল, অটোরিক্সা ভটভটি ভোগান্তিতে পড়ছে এবং কিছু যানবাহন উল্টে র্দূঘটনার শিকার হচ্ছে আর । সড়কের পাশের বাসিন্দা আব্দুল কাদের জানান আমরা প্রতিদিন ভোগান্তির শিকার হলেও সড়কটি মেরামত করা হচেছ না । পৌরশহরের স্কুল শিক্ষক মনিরুল ইসলাম জানান, উপজেলা প্রকৌশল অফিসের প্রকৌশলী কে জানালে বলেন পৌরসভা কে জানান আর পৌরসভার সচিব কে জানালে বলেন এল,জি,ই,ডির রাস্তার তারাই মেরামত করবে । তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ বাবুল হোসেন জানান সড়কটি মেরামতের জন্য প্রকল্প পাঠানো হয়েছে আর তাৎক্ষনিকভাবে পৌরসভা মেরামত করবে ।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর