রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল তিন স্কুল ছাত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে একই রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা তিন স্কুল ছাত্রী। শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়।
বেলকুটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান অভিযান চালিয়ে এই তিনটি বিয়ে বন্ধ করেন।
বাল্যবিয়ে থেকে রক্ষা পেল যারা, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫), দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫), ধুকুরিয়া ইউনিয়নের ধুকুরিয়া বেড়া গ্রামের দশম শ্রেনীর ছাত্রী (১৬)।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রত্যেক প্রযোজ্যক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।
তিনি আরও বলেন, বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট পয়ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মো. হাফিজ উদ্দিন, বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ,আনসার সদস্যবৃন্দ ও  গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর