মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে SUCCESS FRAME এর মতবিনিময়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে SUCCESS FRAME এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক ও অভিভাবকদের সাথে ওই মতবিনিময় সভা করে সংগঠনটি।

SUCCESS FRAME এর প্রধান সমন্বয়ক শিক্ষার্থী প্রভাত কুমার কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠু। সভায় অন্যদের মধ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন প্রধান আলোচক ও সংগঠনের নির্বাহী প্রধান সুমিত কুমার রায়, প্রভাষক বিজয় শংকর রায়, কাউন্সিলর আব্দুল আলিম, শিক্ষার্থী অভিভাবক সবুজ বিশ্বাস লালন, প্রাক্তন শিক্ষক বাবু মলিন চন্দ্র ঘোষ, শিক্ষক অতুল কুমার বাগচিসহ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রাফি জীম ও গীতাপাঠ করেন অর্পণ কুমার কুন্ডু। এরপর মনোমুগ্ধকর পরিবেশে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিতগণ। পরে বড়পর্দায় ঝটঈঈঊঝঝ ঋজঅগঊ এর কার্যক্রমের ভিডিওচিত্র প্রদর্শিত করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ‘সংঘবদ্ধ শক্তিই পরিবর্তনের চাবিকাঠি’ শ্লোগানকে ধারণ করে পরিবর্তনের পথে নিরন্তর পথচলা কতিপয় তরুণদের সংঘবদ্ধ পরিবর্তনের মানসিকতা এই সংগঠনের জন্মের আত্মকাহিনী। হতাশাগ্রস্থ ব্যক্তিদের মানসিকভাবে বলিয়ান করা, দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, যেকোন মুহুর্তে মানুষকে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া, অসহায় শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ২০১৯ সালের ৮ নভেম্বর ঝটঈঈঊঝঝ ঋজঅগঊ এর প্রথম আত্মপ্রকাশ ঘটে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর