বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কেমন আছেন মুক্তিযোদ্ধা সেঁজে থাকা কুখ্যাত ডাকাত দেলোয়ার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ অপরাহ্ন

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার মংলা উপজেলায় বুড়িরডাঙ্গা অঞ্চলের মোঃ দেলোয়ার হোসেন পিতা মৃঃ ছোরমান উদ্দিন এর বিরুদ্ধে অস্তিত্ব বিলিনের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, ৩০ অক্টোবর ২০১৯ ইং বুড়িরডাঙ্গা নিবাসী সুদীপ সরকার পিতা মৃঃ হিরন সরকার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় সচিব বরাবর দরখাস্ত করেন। তাতে তিনি উল্লেখ করেন, ” মোঃ দেলোয়ার হোসেন রাজনৈতিক চোরাগলি দিয়ে পেশীয় শক্তি,দালাল ও অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা গেজেট প্রাপ্ত হয়ে বেআইনি ভাবে মুক্তিযোদ্ধার সকল সুযোগ সুবিধা ভোগ করে চলেছে। যার প্রেক্ষিতে ১১/১০/২০১৯ তারিখ তদন্ত করেন সহকারি কমিশনার ( ভুমি) মংলা, বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের স্মারক নং- ০৫.৪৪.০১০০.০০৮.৫৬.১১৭.১৯-৯০২ তারিখ ২৭/১১/২০১৯ ইং মোতাবেক।

 

তদন্তের সময় উপস্থিত ছিলেন ৩২ জন স্বাক্ষী, ৮ জন বীর মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সকল মুক্তিযোদ্ধাগন দেলোয়ারকে মুক্তিযোদ্ধা হিসাবে অস্বীকার করেন এবং ডাকাতির সাথে জড়িত ছিলেন মর্মে উল্লেখ করেন। সরেজমিনে অনুসন্ধান কালে, নাম প্রকাশ না করার শর্তে কিছু জনগন বলেন, ” এমন কোন কূ-কর্ম নেই যা দেলোয়ার করে না। শুধু মাত্র মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগিয়ে। তাই সমগ্র মুক্তিযোদ্ধাদের সুনাম নষ্ট করছে এই কূখ্যাত ডাকাত দেলোয়ার “।

 

তারা আরও বলেন, ” এর কারনে সকল দপ্তরে টাকা নিয়ে ছুটাছুটি করছে দেলোয়ার ও তার সহযোগীরা যা বিশ্বস্তসুত্রে জানা যায়। এটা ঢাকতে না পারলে থলের বিড়াল বেরিয়ে যাবে যে “। সাধারন জনগন এমন দূর্নীতিবাজ ও অসামাজিক লোককে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করে নজির সৃষ্টি করার জোর দাবি করেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর