সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

ফেসবুকের মাধ্যমে হাতে টিউমার অসহায় হাসিনার পাশে মামুন বিশ্বাস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৬:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
অসহায়  হাসিনার  চিকিৎসা করাতে যখন নি:স্ব পরিবার   তখন তার পাশে এসে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করেন মামুন বিশ্বাস। আজ বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা  প্রশাসক ড. ফারুক আহাম্মদ, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল এর ম্যাধমে ১ লক্ষ ৫ হাজার ৫০০ টাকা   তুলে দেন।
এছাড়াও জেলা  প্রশাসক ড. ফারুক আহাম্মদ হাসিনার চিকিৎসার জন্য ব্যক্তিগত ভাবে সাহায্য করবেন বলে জানান।
মামুন বিশ্বাস বলেন, আমার প্রবাসী বন্ধু কুদ্দুসের মাধ্যমে আমি জানতে পারি, টাকা না থাকায়  হাসিনার  অনেক কষ্ট করছে, পরিবারের টাকা না থাকায় চিকিৎসা বন্ধ রয়েছে।এর পর আমি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের  তালুকদার মেটুয়ানি গ্রামে এসে হাসিনার  খোঁজ খবর নিয়ে তার সাথে কথা বলে আমার ফেসবুকে হাসিনার  চিকিৎসার সাহায্যের আবেদন চেয়ে একটি পোস্ট দেই। এই পোস্টের অর্থ আজ চিকিৎসার জন্য  হাসিনার  পরিবারকে তুলে দেওয়া হয়। আমি আশা করি এই টাকা দিয়ে হাসিনার  চিকিৎসা হবে। হাসিনার জন্য যারা সহযোগিতা করেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ।
এ ব্যাপারে জেলা  প্রশাসক ড. ফারুক আহাম্মদ,  বলেন, মামুন বিশ্বাস হচ্ছেন মানবতার ফেরিওয়ালা। যেখানে মানবতা বিপন্ন হয় সেখানেই তিনি ছুটে যান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অসহায় মানুষের সাহায্যের আবেদন তুলে ধরেন। এ ধরনের আবেদন থেকে যে অর্থ আসে তা তিনি সততা ও নিষ্ঠার সাথে অসহায় মানুষদের হাতে তুলে দেন। মামুন বিশ্বাস তার সততার কারণে সকল শ্রেণির মানুষের আস্তা অর্জন করতে সক্ষম হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর