বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শার্শায় পিস্তল ও গুলিসহ ১জন আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫৮ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

শার্শার নাভারণ পুরাতন বাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ ।এ সময় বাহার আলী (৩৪) নামে এক যুবককে আটক করে। বাহার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোরে আশিকের বাড়ির ভাড়াটিয়া বাহারের কাছ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন একটি খবর আসে নাভারণ পুরাতন বাজার এলাকার একটি বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে।

 

এ ধরনের সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার থানার টহল দলের পুলিশ সদস্যরা ওই এলাকার আশিক নামে একজনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ভাড়াটিয়া বাহারকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে হাতেনাতে আটক করে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাহার নামে এক যুবককে অস্ত্র সহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃতকে অস্ত্র আইনে মামলা দিয়ে আজ দুপুরে কোর্টে প্রেরণ করা হবে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর