রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগন্জে ৪৭ বস্তা ভিজিডির চাল উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়ায় জহুরা বেগম নামের এক ইউপি সদস্যার বাড়ি থেকে ৪৭ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, অন্যত্র বিক্রির উদ্দেশ্যেই এসব চাল মজুদ করা হয়েছিল। জানা যায়, সরকারিভাবে বিতরণের জন্য এ সব চাল দেয়া হলেও গরীব, অসহায়দের না দিয়ে অন্যত্র বিক্রির জন্য ঐ নারী ইউপি সদস্যা জহুরা বেগমের বাড়িতে মজুদ রাখা হয়েছিল।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নেতৃত্বে সোমবার (৩১ আগস্ট) রাতে পুলিশ সেখানে অভিযান চালায়।

 

এ সময় ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী ইউপি সদস্যা পালিয়ে গেলেও পরে চালগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে খাসপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার জানান, ‘উদ্ধারকৃত চালগুলো বিতরণের সময় আমার এখান থেকেই কেনা হয়েছিল। আমি বাধা দিলেও চাল মজুদকারীরা শোনে না। এ কাজে আমি জড়িত নই।’ ঘটনার ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন জানান, ‘আমরা জানা মাত্রই অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেছি। চাল আত্মসাতের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর