রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

​বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে (২০২৬-২৯) সভাপতি পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন এবং যুগ্ম সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাজিদুর রহমান রাসেল নির্বাচিত হয়েছেন।শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয় এবং সন্ধ্যা সাড়ে ৫টায় ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ১০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ​পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য নির্বাচিতরা:​সহ-সভাপতি: মনিরুল ইসলাম মিহির (একাত্তর টেলিভিশন) ও এস এম সাইফুল্লাহ সহ-সম্পাদক: রাম-প্রসাদ সরকার দিপু (দৈনিক সংবাদ) ও আরফিন আহমেদ আপেল (চ্যানেল নাইন) সাংগঠনিক সম্পাদক: সোহেল হোসেন (দৈনিক আগামীর সময়)​কোষাধ্যক্ষ: রানা পারভেজ (বাংলা টেলিভিশন) ​সমাজসেবা সম্পাদক: আফ্রিদি আহাম্মেদ (আরটিভি) কার্যকরী সদস্য: রিপন আনসারী (গাজী টিভি ও দৈনিক মানবজমিন), জাহাঙ্গীর আলম (দৈনিক সমকাল) ও আবুল বাসার আব্বাসী (দৈনিক বাংলাদেশ সময়) নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজী ওয়াজেদ আলম লাভলু। নির্বাচন কমিশনার ছিলেন খন্দকার সুজন হোসেন ও জাহিদুল হক চন্দন।
​এর আগে বিদায়ী সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন গোলাম ছারোয়ার ছানু এবং প্রধান অতিথি ছিলেন বাসস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক বাবুল, অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জাহাঙ্গীর আলম বিশ্বাস ও খোরশিদুল আলম মজিব।​নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর