রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে এক গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাতে গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। অফিসের নিচ তলার জানালা খুলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি প্লাষ্টিকের বতল ও আগুনে পোড়া ল্যাকড়া দেখা যায়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামীণ ব্যাংক কৃতর্ৃপক্ষ ও বা থানা পুলিশ ব্যাংকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের কার্যক্রম শেষ করে যার যার মতো গন্তব্য স্থলে চলে যায়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় গ্রামীণ ব্যাংক গয়হাটা শাখায় আগুন দেয়। এতে শাখার ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র আগুনে পুড়ে যায়।
গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হারিজুর রহমান বলেন, ব্যাংকের নাইট গার্ড এর মাধ্যমে ব্যাংকে আগুন দেওয়ার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। দেশে নৈরাজ্য সৃষ্টির করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এ ঘটনা যেই ঘটিয়ে থাকুন না কেন খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর