রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Oplus_131072

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পাবনা-ঢাকা-পাবনা রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে এ দুটি ট্রেন চালু হওয়ায় পাবনার মানুষের সরাসরি ঢাকা যাতায়াতের পথ সুগম হলো।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি; রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আলি আসগার, এমপি এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম।
উদ্বোধন শেষে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন ধরে পাবনার মানুষ ঢাকার সঙ্গে সরাসরি রেল সংযোগ চেয়ে আসছিলেন। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।” তিনি উল্লেখ করেন, উদ্বোধনের দিন ট্রেনটি যেন দুই দিক থেকেই থামে—এ বিষয়ে তিনি আগে থেকেই দাবি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় এবং তাঁকে নামিয়ে দেওয়া হয়।
এডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর রেলওয়ে স্টেশনের নানা সমস্যার কথা তুলে ধরেন। স্টেশনে টয়লেট নেই, বিশুদ্ধ পানি ও খাবারের ব্যবস্থা নেই, বসার জায়গা নেই এবং পর্যাপ্ত আলো নেই। বৃষ্টির সময় দুই পাশের শেড ও ওভারব্রিজের ছাদ না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন প্রায় ১৫ হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করেন বলে তিনি জানান।
এসব সমস্যা সমাধানে তিনি দুটি ডিও জমা দিয়েছেন। একটি চাটমোহর স্টেশনের আধুনিকায়নের জন্য এবং অন্যটি স্টেশনের মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য। রেলমন্ত্রী এসব দাবি মেনে নিয়েছেন। ইতোমধ্যে জরিপ সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের পর কাজ শুরু হবে। আধুনিকায়ন কাজে প্রায় দেড় বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
এমপি আরিফা সুলতানা রুমা রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “চাটমোহরের মানুষের কষ্টের কথা বিবেচনা করে তিনি যে আশ্বাস দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে পাবনা ও চাটমোহরের মানুষের আরও উন্নয়নের জন্য তিনি সহযোগিতা করবেন বলে আশা করছি। সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করব।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ ও স্থানীয় নেতৃবৃন্দ নতুন ট্রেন চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং চাটমোহর স্টেশনের দ্রুত উন্নয়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর