রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রুহিয়ায় বাবার দেওয়া প্রতিশ্রুতি রাখলেন ছেলে, চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়ন কেনার জন্য অর্থ প্রদান

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১ নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মানিকের মনোনয়নপত্র সংগ্রহের/কেনার জন্য অর্থ দিয়ে প্রয়াত বাবার প্রতিশ্রুতি রক্ষা করেছেন ছেলে মামুন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রুহিয়ার কর্ণফুলী বাজারে মামুনের ব্যবসাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়। ​স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়ার ঘনিবিষ্ণপুর গুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং ‘আমন্ত্রণ হোটেল’ -এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম গত ১২ নভেম্বর ২০২৬ ইং তারিখে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মানিককে মনোনয়নপত্র কেনা বাবদ প্রয়োজনীয় অর্থ দিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ​গত ১৯ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর বাবার সেই কথা রাখতে উদ্যোগী হন ছেলে মামুন। পরদিন ২০ নভেম্বর সকালে কর্ণফুলী বাজারের নিজ দোকানে চাচা আব্দুল মালেক মানিকের হাতে তফসিলের অর্থ তুলে দেন তিনি। এ সময় ১ নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব দবির উদ্দিন মিলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অর্থ হস্তান্তর শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ​চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মানিক বলেন, রফিকুল ভাই শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, ছিলেন আমার অত্যন্ত স্নেহভাজন ও হিতাকাঙ্ক্ষী। নির্বাচনের তফসিল নিয়ে তিনি আমাকে যে কথা দিয়েছিলেন, তাঁর মৃত্যুর পর ছেলে মামুন সেই প্রতিশ্রুতি রক্ষা করে তার প্রমাণ দিয়েছে। এই সময়ে মামুনের আন্তরিকতা আমাকে শক্তি ও সাহস জুগিয়েছে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ​মামুন বলেন, আব্বা মারা যাওয়ার আগেই আমাকে কিছু টাকা আলাদা করে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলে গিয়েছিলেন, তফসিল ঘোষণা হলে এই অর্থ যেন চাচা আব্দুল মালেক মানিকের হাতে তুলে দিই। আব্বার সেই শেষ ইচ্ছা ও দেওয়া কথা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আব্বার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাই। ​আলহাজ্ব দবির উদ্দিন মিলার বলেন, কথা দিয়ে কথা রাখা এবং প্রয়াত পিতার প্রতিশ্রুতি সন্তানের মাধ্যমে পূরণ হওয়া সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত। পারিবারিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার এমন নজির সত্যিই প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর