বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ার মাছপাড়ায় শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা, তৈরি হচ্ছে সুস্বাদু গুড় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের ২ নেতার পদ স্থগিত  পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার নিবন্ধনহীন সমবায়ের নামে ঋণ বাণিজ্যের অভিযোগ, জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির ভারতবর্ষে ইসলামের বিস্তার: তরবারি নয়, সমাজবাস্তবতার ইতিহাস- সাইদুজ্জামান সাগর বান্দরবানের তিনদেশীয় সীমান্ত শূন্যরেখায় ৮ জন আটক 

আটঘরিয়ার মাছপাড়ায় শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা, তৈরি হচ্ছে সুস্বাদু গুড়

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতের আগমনী বার্তা নিয়ে খেজুরগাছ পরিচর্যা ও রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীত মৌসুমকে কেন্দ্র করে খেজুরগাছ প্রস্তুত করা, গাছ কাটা এবং রস সংগ্রহের মাধ্যমে ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরির কর্মযজ্ঞ শুরু হয়েছে গ্রামাঞ্চলে।
প্রতিবছর শীতকালে খেজুরের রস থেকে তৈরি হয় সুস্বাদু ও ঐতিহ্যবাহী খেজুরের গুড়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এসব গুড় বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। মৌসুমি এই পেশাকে ঘিরে অনেক গাছির কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়।
একজন গাছি জানান, শীতের মৌসুম শুরু হলে তাঁরা লালপুর থেকে আটঘরিয়ার মাছপাড়া এলাকায় আসেন। বিভিন্ন বাড়ির খেজুরগাছ কাটার কাজ নেন এবং রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। এই মৌসুমি কাজের মাধ্যমেই তাঁরা জীবিকা নির্বাহ করেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় তৈরির এ কর্মযজ্ঞ শীতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি খেজুরের গুড় উৎপাদনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছেন মৌসুমি গাছিরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর